সপ্তম শ্রেণির ভূগোলের এশিয়া মহাদেশ (Asia Continent) অধ্যায়টি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে এশিয়া মহাদেশের অবস্থান, পর্বত, মালভূমি, সমভূমি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, শিল্প এবং খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এই পোস্টে এশিয়া মহাদেশ Class 7 প্রশ্ন উত্তর, Class 7 Geography Chapter 9 Question Answer, WBBSE Class 7 Geography Chapter 9 এবং এশিয়া মহাদেশের MCQ প্রশ্ন উত্তর সহজ ভাষায় সাজানো হয়েছে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি পড়ে নিতে পারো।
এশিয়া মহাদেশ Class 7 প্রশ্ন উত্তর
Class 7 Geography Chapter 9 অর্থাৎ সপ্তম শ্রেণির ভূগোলের নবম অধ্যায়ে এশিয়া মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
Asia Continent Class 7 MCQ | এশিয়া মহাদেশ MCQ
১) এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে কোন পর্বত?
(A) ইউরাল পর্বত
(B) লোহিত সাগর
(C) সুয়েজ খাল
(D) কাস্পিয়ান সাগর
উত্তর: (A) ইউরাল পর্বত।
২) ‘স্বর্ণরেণুর নদী’ বলা হয় কোন নদীকে?
(A) ইয়াংসি
(B) হোয়াংহো
(C) সিকিয়াং
(D) লেনা
উত্তর: (A) ইয়াংসি।
৩) চিনের দীর্ঘতম নদী কোনটি?
(A) ইয়াংসি
(B) হোয়াংহো
(C) আমুর
(D) দেনা
উত্তর: (A) ইয়াংসি।
৪) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কী?
(A) সাত-এল-আরব
(B) সাত-এন-আরব
(C) সড-এন আরব
(D) দুই-এল-আরব
উত্তর: (A) সাত-এল-আরব।
৫) জাপানের বৃহত্তম বন্দর কোনটি?
(A) টোকিও
(B) ইয়োকোহামা
(C) ওসাকা
(D) কাওয়াসাকি
উত্তর: (B) ইয়োকোহামা।
Class 7 Geography Chapter 9 – অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১) চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলা হয়?
উত্তর: এশিয়া মহাদেশকে।
২) পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?
উত্তর: এশিয়া।
৩) পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া মহাদেশ।
৪) এশিয়া মহাদেশের আয়তন কত?
উত্তর: ৪৪,৫৭৯,০০০ বর্গকিমি।
৫) ইউরেশিয়া কাকে বলে?
উত্তর: এশিয়া ও ইউরোপ এই দুটি মহাদেশকে একসঙ্গে ইউরেশিয়া বলে।
৬) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: মাউন্ট এভারেস্ট।
৭) পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি?
উত্তর: পামীর মালভূমি।
৮) পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কী?
উত্তর: আরব উপদ্বীপ।
৯) এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ।
১০) এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইয়াংসি নদী।
Class 7 Geography Chapter 9 Question Answer – গুরুত্বপূর্ণ প্রশ্ন
এশিয়া মহাদেশের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য কী?
এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং এটি ভৌগোলিক বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। এখানে সুউচ্চ পর্বতশ্রেণি, বিস্তীর্ণ মালভূমি, সমভূমি, মরুভূমি, বৃহৎ নদী এবং বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়।
এশিয়ার প্রধান নদীগুলির নাম লেখো।
এশিয়ার প্রধান নদীগুলির মধ্যে রয়েছে ওব, ইনিসি, লেনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস, ইয়াংসি, সিকিয়াং, হোয়াং-হো এবং আমুর।
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
এশিয়ার দীর্ঘতম নদী হল ইয়াংসি নদী। এর দৈর্ঘ্য প্রায় ৬৩০০ কিলোমিটার।
পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?
তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। এটি হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে অবস্থিত।
WBBSE Class 7 Geography Chapter 9
WBBSE Class 7 Geography-এর নবম অধ্যায় “এশিয়া মহাদেশ” থেকে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাই Class 7 Geography Chapter 9 Question Answer ভালোভাবে পড়ার পাশাপাশি MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলিও অনুশীলন করা দরকার।
শেষ কথা
আশা করি এশিয়া মহাদেশ Class 7 প্রশ্ন উত্তর | Class 7 Geography Chapter 9 Question Answer পোস্টটি সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসবে। এই অধ্যায়ের MCQ, অতি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নোত্তর নিয়মিত অনুশীলন করলে প্রস্তুতি আরও ভালো হবে।